শুক্রবার ৩১, জুলাই ২০২৬

শুক্রবার ৩১, জুলাই ২০২৬ -- : -- --

রাবি কর্মকর্তার পরিবার পেল ১০ লাখ টাকার মৃত্যু বীমার চেক

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদ কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার মরহুম মো. নূরে আলম সিদ্দিকীর মৃত্যু বীমা দাবি বাবদ ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিমের কাছে আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক কার্তিক পান্ডে। পরে বীমার দাবির মনোনীত ব্যক্তি (নমিনি) মরহুমের স্ত্রীকে চেকটি প্রদান করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বীমা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. নূরে আলম সিদ্দিকী গত ৭ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Link copied!