শুক্রবার ৩১, জুলাই ২০২৬

শুক্রবার ৩১, জুলাই ২০২৬ -- : -- --

ফটোগ্রাফিতে নোয়াখালী কলেজের সামিয়া-নীলিমার সাফল্য

তানহা তাবাসসুম পালিয়া,নোয়াখালী

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

ছয়নাী ইউথ ফাউন্ডেশন আয়োজিত আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন সামিয়া সুলতানা ও নীলিমা নিজাম। তারা দু'জনই  নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী। ফটোগ্রাফি বিভাগে প্রথম স্থান অর্জন করেছে ক্লাবটির ফাইন্যান্স সেক্রেটারি ও নোসক শিক্ষার্থী সামিয়া সুলতানা। একই বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে ক্লাবের জয়েন্ট ক্লাব ডেভেলপমেন্ট সেক্রেটারি ও নোসক শিক্ষার্থী নীলিমা নিজাম। 

শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে ছয়ানি ইউথ ক্লাব আয়োজিত আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের অসংখ্য প্রতিযোগী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মাধ্যমে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অতিথিরা বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। 

এনজিসি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাবের সভাপতি আবুল হাসনাত রিজভী বলেন, তাদের এই অনন্য অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি আমাদের পুরো ক্লাবের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়। এমন কৃতিত্ব পুরো কলেজের জন্যও সম্মানের। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতাতেও  আমাদের সদস্যরা কলেজের জন্য এমন অনন্য অর্জন বয়ে নিয়ে আসবে।

Link copied!