প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট এর উদ্যোগে ''এএসএমই ইএফএক্স চুয়েট-২০২৬'' অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ জুলাই (শনিবার) চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ক্লাব মডারেটর ও চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ক্লাব চেয়ার ও যন্ত্রকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী আয়মান কালাম এবং আয়মান আফিয়া।
