প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ (২৫ জুলাই ২০২৬) শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রো- ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন।
পপ কালচারভিত্তিক এই আয়োজনে BanglaVerse, Multiverse of Heroes, The Detective’s Archive, Weeb Wars 2.0 (Anime) এবং The Ultimate Pop Battle - এই পাঁচটি সেগমেন্টে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৫০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। চলচ্চিত্র, নাটক, সংগীত, টিভি সিরিজ, টিভিসি, অ্যানিমে, গোয়েন্দাকাহিনি, সুপারহিরো এবং ভিডিও গেমসহ পপ কালচারের নানা বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেন।
কুইজ মাস্টার হিসেবে আয়োজনটি পরিচালনা করেন রোদাবা জামান, নাঈমা বিনতে আব্দুল্লাহ, ইয়াসির আরাফাত, ওয়াসি আহমেদ, মোহতাসিন বিল্লাহ, এম. এম. মোক্তাদির তোয়াসিন, মেহের নিগার, সুরাইয়া সেতু, ওমর ফারুক অপূর্ব, সৈয়দ তাওসিফ ইসলাম এবং মুজতবা রাফিদ।
ডিইউকিউএস-এর সভাপতি রোদাবা জামান, সাধারণ সম্পাদক সিয়াম লাবিব, উপ-সভাপতি নাঈমা আব্দুল্লাহ, লূত হাসান এবং কার্যনির্বাহী কমিটির (EC) সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
