রবিবার ২৬, জুলাই ২০২৬

রবিবার ২৬, জুলাই ২০২৬ -- : -- --

বাকৃবিতে ক্যাম্পাস সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

বাকৃবি থেকে মো.আবু হানিফ

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পিআইবির আয়োজিত তিন দিনের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিংবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিংবিষয়ক প্রশিক্ষণ। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ৪০ জন ক্যাম্পাস সাংবাদিক অংশ নিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক। কর্মশালার প্রথম দিনের প্রশিক্ষক ছিলেন জি এম মোস্তাফিজুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মো. শহীদুল হক বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়া পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা করায় তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজিত এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। প্রশিক্ষণের নির্ধারিত বিষয়গুলো অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে আধুনিক মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকিং ও এআই এর সঠিক ব্যবহারের মাধ্যমে গুজবের উর্ধ্বে উঠে সংবাদের পেছনের সত্য উন্মোচন করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সাংবাদিকতায় নৈতিকতা বজায় না রাখলে তা সমাজের ক্ষতির কারণ হতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন।”

Link copied!