শনিবার ২৫, জুলাই ২০২৬

শনিবার ২৫, জুলাই ২০২৬ -- : -- --

ক্ষমতা ছাড়লেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৭:২০ পিএম

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এর মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বের সমাপ্তি ঘটে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবিধানের বিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকেই তা কার্যকর হয়েছে। ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত অব্যাহত থাকার কথা ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

 

সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে প্রয়োজনীয় সাংবিধানিক পদক্ষেপ নেওয়া হবে।

Link copied!