শনিবার ২৫, জুলাই ২০২৬

শনিবার ২৫, জুলাই ২০২৬ -- : -- --

রাবিতে সাভার-ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি প্রত্যয়, সম্পাদক নিলয়

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম

ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাভার ও ধামরাই অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন সাভার-ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রাজশাহী-এর ২০২৬-২০২৭ কার্যবর্ষের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহতা মিনহাজ রাহী প্রত্যয়। সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী নিলয় হাসান।

সংগঠনের উপদেষ্টা পরিষদ ও বিদায়ী কার্যনির্বাহী কমিটির যৌথ সিদ্ধান্তে এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি রিচমা আহমেদ, সহ-সভাপতি আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক পাল, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম তুষার, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, কোষাধ্যক্ষ মো. রাজিন রাব্বি সৈকত এবং প্রচার সম্পাদক মো. মোবারক হোসেন।

নবনির্বাচিত সদস্যরা জানান, সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, সাভার ও ধামরাই অঞ্চলের শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নবীনদের সহায়তা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাভার ও ধামরাইয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ এবং কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

Link copied!