প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস (পিএমআইআর)-এর ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ আজ (২৪ জুলাই ২০২৬) শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফের সভাপতিত্বে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশেষ অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. মেহেদী হাসান খান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
