মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬

মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ -- : -- --

মোহনগঞ্জে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

মোহনগঞ্জ-নেত্রকোনা থেকে‎ মো: মোজাহিদ হোসেন

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার মোহনগঞ্জে ২৫০ টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। 

‎“পরিচ্ছন্নতা ও সবুজে সাজাই পরিবেশ”এই স্লোগানকে সামনে রেখে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) মোহনগঞ্জ শাখার উদ্যোগে ২০২৬ সালের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

‎মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) মোহনগঞ্জে আয়োজিত কর্মসূচিতে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকে’র আঞ্চলিক ব্যবস্থাপক, নেত্রকোনা-৪ অঞ্চল মিলন চন্দ্র সরকার। শাখা ব্যবস্থাপক, আলমগীর আজাদ সহ অফিসের অনান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

‎মোহনগঞ্জ ডিএসকে অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এসব চারা বিতরণ ও রোপণ করা হয়। কর্মসূচির আওতায় আম, পেয়ারা, আমড়া, নিম, কাঠবাদাম ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। গাছ প্রতি রাসায়নিক সারের পরিমাণ :ইউরিয়া (৩০০ গ্রাম), ডিএপি(৩০০ গ্রাম) , এমওপি(পটাশ) (২০০ গ্রাম) । বিতরণ করা হয়।

‎ডিএসকে’র নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত সদস্যদের মধ্যে বিনামূল্যে ৫ টি করে চারা ও সার ‎প্রদান করা হয়। প্রতিটি শাখার নিয়মিত সদস্যদের মাঝে বিতরণ কৃত চারা সদস্যের নিজ নিজ জমিতে রোপণের ব্যবস্থা করা হয়।

‎সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষরোপণের মাধ্যমে বায়ু দূষণ কমানো, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

‎নির্দেশনায় আরও বলা হয়েছে, বর্ষা মৌসুম গাছ লাগানোর উপযুক্ত সময় হওয়ায় আষাঢ়-শ্রাবণ মাসের মধ্যেই চারা রোপণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। পাশাপাশি সুস্থ, সবল ও রোগমুক্ত চারা নির্বাচন, সঠিকভাবে গর্ত তৈরি, প্রয়োজনীয় সার প্রয়োগ এবং নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Link copied!