শনিবার ০৪, জুলাই ২০২৬

শনিবার ০৪, জুলাই ২০২৬ -- : -- --

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ১১:০৭ এএম

প্রতীকী ছবি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন এমসিএইচ-সার্ভিসেস ইউনিট ‘মিডওয়াইফ’ পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগের মাধ্যমে মোট ৪৩ জন নারী প্রার্থীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ৭ জুলাই ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত অফলাইনে আবেদন জমা দিতে পারবেন।

নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য

  • পদ: মিডওয়াইফ
  • শূন্যপদ: ৪৩টি
  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক
  • আবেদনের মাধ্যম: অফলাইন
  • মাসিক বেতন: ৪০,০০০ টাকা
  • প্রার্থীর ধরন: শুধুমাত্র নারী
  • কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
  • আবেদন শুরু: ২৭ জুন ২০২৬, সকাল ১০টা
  • আবেদনের শেষ সময়: ৭ জুলাই ২০২৬, বিকেল ৪টা
  • বয়সসীমা: প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না।

আবেদন পাঠানোর ঠিকানা

পরিচালক, এমসিএইচ-সার্ভিসেস ইউনিট ও সভাপতি, মিডওয়াইফ নিয়োগ কমিটি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কিংবা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।

নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনপত্র এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখুন এখানে

Link copied!