প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ১০:১২ এএম
ব্যবস্থাপনাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে আগ্রহী তরুণদের জন্য ৬ মাসব্যাপী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইন্টার্নশিপ নীতিমালার আলোকে পরিচালিত এ কর্মসূচিতে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে ১৯ জুলাই পর্যন্ত।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত বিআইএম দীর্ঘদিন ধরে দেশে ব্যবস্থাপনাগত শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। পেশাগত উৎকর্ষ সাধন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগও দিয়ে থাকে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআইএমের দাপ্তরিক ওয়েবসাইটে উল্লেখিত যোগ্যতা ও শর্তাবলি অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ছয় মাসের এ ইন্টার্নশিপ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। বিস্তারিত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য তথ্য জানতে এখানে ক্লিক করুন।
