বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬

বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ -- : -- --

ময়মনসিংহে নির্বাচন কমিশন কর্তৃক আর্থিক সহায়তা চেক প্রদান

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে নির্বাচন কমিশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নির্বাচনকালীন দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণকারী সহকারী শিক্ষক মরহুম রেজাউল করিম, জুনিয়র ইন্সট্রাক্টর মরহুম রোকনুজ্জামান এবং গ্রাম পুলিশ সদস্য ইব্রাহিম শেখের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্যাহ আল মোতাহসিম এবং শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম। এ সময় ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Link copied!