সোমবার ২২, জুন ২০২৬

সোমবার ২২, জুন ২০২৬ -- : -- --

জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ

জাবিপ্রবি থেকে মোঃ জসিম উদ্দিন

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ১১:৩০ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সম্মুখভাগ এবং ছাত্র হলের অভ্যন্তরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ জাবিপ্রবি শাখার সভাপতি হুমায়ুন কবীর। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ আহমেদ আকাশ।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী ও আতিকুর রহমান। এছাড়াও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক এবং জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল উপস্থিত ছিলেন।

অতিথিদের বক্তব্যে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে হুমায়ুন কবীর বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশব্যাপী পরিবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হচ্ছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

কর্মসূচির শেষপর্যায়ে অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৮০টি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন।

JU Plantation 2.jpg
Link copied!