সোমবার ২২, জুন ২০২৬

সোমবার ২২, জুন ২০২৬ -- : -- --

যবিপ্রবির এসিএস স্টুডেন্ট চ্যাপ্টারের নেতৃত্বে আল আমিন ও তানভির 

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১১:০৪ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আমেরিকান কেমিক্যাল সোসাইটির (এসিএস)  ২০২৬-২৭ শিক্ষাবছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান তানভির।

রবিবার (২১ জুন) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আমেরিকান কেমিক্যাল সোসাইটির (এসিএস) ফ্যাকাল্টি উপদেষ্টা ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল কাউসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটিকে অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এস. এইচ. এম. ইরফান। অর্থ সম্পাদক জাহিদ মাহমুদ সাদি। পাবলিক রিলেশনস অফিসার মোঃ ইয়ামিন আহমেদ। প্রোগ্রাম কো-অর্ডিনেটর শেখ ফাতিন ফুয়াদ। যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ আরিফুন নাহার অর্নি।  প্রশাসনিক সম্পাদক আন্নি আফরিন। হেড অব আইটি সিফাত শাহরিয়ার। ব্যবস্থাপনা সম্পাদক সাখাওয়াত হোসেন। লজিস্টিকস সম্পাদক খালিদ ইবনে সাজিম। মানবসম্পদ বিষয়ক সম্পাদক সুরাইয়া ছোয়া।গবেষণা ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। সোশ্যাল মিডিয়া সম্পাদক মহিমা মেহবীন অর্থী। অর্থ- বিষয়ক শাখার নির্বাহী সদস্য সাব্বির হোসেন ও মাহফুজুর রহমান। তথ্যপ্রযুক্তি শাখার নির্বাহী সদস্য সাব্বির হোসেন সৈকত ও আলী হাসান আরিফ। মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক জান্নাতুন নাইমা শর্মী। সাংগাঠনিক শাখার নির্বাহী সদস্য মিম আক্তার তাসবিয়া ও সজীব দাশ।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ আল আমিন বলেন, “আমেরিকান কেমিক্যাল সোসাইটি অব জাস্টের সভাপতি নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও উচ্ছ্বসিত। আমাদের এই ক্লাবের মূল লক্ষ্য হলো আমেরিকান কেমিক্যাল সোসাইটির বৈশ্বিক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে যবিপ্রবির শিক্ষার্থীদের জন্য গবেষণা, সেমিনার, কর্মশালা ও বিজ্ঞানচর্চার নতুন সুযোগ সৃষ্টি করা। আমরা শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তাভাবনা, দক্ষতা ও নেতৃত্বের বিকাশে কাজ করতে চাই। কমিটির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় এই চ্যাপ্টারকে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”

সাধারণ সম্পাদক আব্দুর রহমান তানভির বলেন, "একটি আন্তর্জাতিক চ্যাপ্টার হিসেবে আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের একাডেমিক এবং প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে কাজ করা। আমরা পুরো বছর জুড়ে বেশ কিছু আন্তর্জাতিক মানের সেমিনার, ওয়ার্কশপ এবং ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের পরিকল্পনা করছি। কমিটির প্রতিটি মেম্বারকে সাথে নিয়ে একটি সুশৃঙ্খল চ্যাপ্টার উপহার দিতে এবং বিজ্ঞান ও গবেষণার চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। এই দায়িত্ব আমাদের ওপর অর্পণ করার জন্য চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজর ম্যামের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

Link copied!