বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ইউআইটিএস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম

 

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫’ পালন করে। আজ (১৪ ডিসেম্বর, ২০২৫) রবিবার সকাল ৮:৩০ মিনিট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস, সহকারি প্রক্টর মোঃ সাইফুল ইসলাম, এস, এম, ফারিয়াল হক বাঁধন, সাব্বির হাওলাদার ও জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম-সহ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ভাটারাস্থ নিজস্ব ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত), কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

Link copied!