প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম
আগামী ১৫ মার্চ পর্যন্ত বাংলাদেশের রাতের আকাশ হয়ে উঠছে জ্যোতির্বিজ্ঞানের এক অনন্য মঞ্চ। বিরল গ্রহসমাবেশ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং উল্কাবৃষ্টিসহ একাধিক চমকপ্রদ মহাজাগতিক ঘটনা দেখার সুযোগ পাচ্ছেন আকাশপ্রেমীরা।
ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া ছয় গ্রহের সারিবদ্ধ অবস্থান মার্চের প্রথম সপ্তাহেও দৃশ্যমান থাকবে। Mercury, Venus ও Saturn সূর্যাস্তের ৩০ থেকে ৬০ মিনিট পর পশ্চিম দিগন্তের খুব নিচে দেখা যাবে। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বুধ ও শনি সূর্যের কাছাকাছি সরে যাওয়ায় তাদের দেখা কঠিন হয়ে উঠবে। ৭ মার্চের পর শনি আর সন্ধ্যার আকাশে দৃশ্যমান থাকবে না। অন্যদিকে Jupiter পুরো মাসজুড়ে উজ্জ্বল উপস্থিতি ধরে রাখবে।
মার্চের অন্যতম আকর্ষণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ৩ মার্চ সন্ধ্যায় চাঁদ ওঠার পর ঢাকার আকাশে গ্রহণের আংশিক ও পূর্ণ পর্যায় দেখা যাবে। পূর্ণগ্রাসের সময় পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের লাল আলো প্রতিফলিত করায় চাঁদ তামাটে আভা ধারণ করবে—যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।
৬ মার্চ মধ্যরাতে চাঁদ কন্যা রাশির উজ্জ্বল নক্ষত্র Spica–এর কাছাকাছি অবস্থান করবে। এর আগে ২ মার্চ চাঁদ সিংহ রাশির উজ্জ্বলতম নক্ষত্র Regulus–এর পাশ দিয়ে অতিক্রম করে মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করবে। ১০ মার্চ চাঁদ বৃশ্চিক রাশির লাল নক্ষত্র Antares–কে সাময়িকভাবে ঢেকে দেবে, যা জ্যোতির্বিদদের জন্য বিশেষ আগ্রহের বিষয়।
৭ ও ৮ মার্চ সন্ধ্যায় পশ্চিম আকাশে শুক্র ও শনির যুগলবন্দি নজর কাড়বে। সূর্যাস্তের প্রায় ৪৫ মিনিট পর দিগন্তের নিচু অংশে তাকালেই দেখা মিলবে এই জুটি।
এ ছাড়া ১২ মার্চ ঘণ্টায় প্রায় দুটি উল্কা দেখা যেতে পারে। ১৪ মার্চ দক্ষিণ আকাশে গামা-নরমিড উল্কাবৃষ্টি হবে, যেখানে ঘণ্টায় গড়ে ছয়টি উল্কা দেখার সম্ভাবনা রয়েছে।
