মঙ্গলবার ০৯, জুন ২০২৬

মঙ্গলবার ০৯, জুন ২০২৬ -- : -- --

অবৈধ ইসরায়েলি বসতিতে অর্থনৈতিক কার্যক্রম না করার আহ্বান যুক্তরাজ্যের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১০:৩৫ পিএম

ফাইল ছবি

পশ্চিম তীরে অবস্থিত অবৈধ ইসরায়েলি বসতিগুলোতে কোনো ধরনের অর্থনৈতিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা না করার জন্য ব্যবসা প্রতিষ্ঠান ও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

মঙ্গলবার (৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বলেন, সরকার তাদের ব্যবসায়িক ঝুঁকি-সংক্রান্ত নির্দেশিকা আরও জোরদার করেছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্রিটিশ নাগরিক ও প্রতিষ্ঠানকে অবৈধ ইসরায়েলি বসতিগুলোতে কোনো অর্থনৈতিক কার্যক্রমে জড়ানো উচিত নয়। আমরা বিশ্বাস করি সহিংস বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর এমন জমি থেকে লাভবান হওয়া উচিত নয় যা তারা ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করেছে।

তিনি আরও বলেন, ইসরায়েল সরকার কিছু বসতি স্থাপনকারীর সহিংসতার নিন্দা জানালেও এসব ঘটনার ক্ষেত্রে কার্যকর জবাবদিহিতার অভাব রয়েছে। ফলে সরকারের অবস্থান অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

এদিকে, যুক্তরাজ্যের ২৩৮ জন সংসদ সদস্য (এমপি) চলতি পার্লামেন্টের মেয়াদে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন নিষিদ্ধ করার পক্ষে সমর্থন জানিয়েছেন।

Link copied!