মঙ্গলবার ০৯, জুন ২০২৬

মঙ্গলবার ০৯, জুন ২০২৬ -- : -- --

নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৯:২৪ পিএম

ঋতুপর্ণা চাকমার জন্য বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর সহায়তা

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার জন্য বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

সরকারি এই সহায়তার মাধ্যমে জাতীয় দলের এই ফুটবলারের আবাসন সমস্যার সমাধান হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এর আগে, গত বছর ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্যও রাজনৈতিক সহায়তা পাওয়া যায়। সে সময় বিএনপির পক্ষ থেকে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম এলাকায় গিয়ে ঋতুপর্ণার মায়ের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

Link copied!