তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ১১:০০ পিএম
শনিবার ১৮, জুলাই ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
বেগম রোকেয়া বিশ্ববিবিদ্যালয়, রংপুর এ শহিদ আবু সাঈদের স্মরণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ জুলাই, ২০২৬) শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহণে দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ১নং খেলার মাঠে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে ছাত্রীদের মাঝে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলা বিভাগকে হারিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর ফাইনাল ম্যাচে ছাত্রদের মাঝে অনুষ্ঠিত খেলায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতাটি খুবই চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা ছাত্রছাত্রীদেরকে নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত রাখে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। তিনি শিক্ষার্থীদের মানবিক বিকাশে পড়ালেখার পাশাপাশি এ ধরনের ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহবান জানান।
শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর আহ্বায়ক ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বেরোবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।