প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৭:৪৭ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকাল ৭টায় উপজেলার স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান নাদিম, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, ঢাকা দক্ষিণ থানার আমীর মাহবুবুর রহমান মাহফুজ এবং জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক মাওলানা রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দলীয় নেতাকর্মী, কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় বক্তারা ঈদের তাৎপর্য তুলে ধরে ইসলামী মূল্যবোধ প্রচার, সাধারণ মানুষকে ইসলামের আদর্শে উদ্বুদ্ধকরণ এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সাংগঠনিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণমূলক বিষয়েও মতবিনিময় করা হয়।
