মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৮:১৫ পিএম
বৃহস্পতিবার ২৮, মে ২০২৬ -- : -- --
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় পৌর শহরের সার্কিট হাউস এলাকায় এ জামাত অনুষ্ঠিত হয়
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় পৌর শহরের সার্কিট হাউস এলাকায় এ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে স্থানীয় অর্ধশতাধিক নারী-পুরুষ মুসল্লি অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইমাম আবদুল মাওফিক চৌধুরী বলেন, “গত প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবের সময়সূচি অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করে আসছি।”
স্থানীয়ভাবে প্রতিবছরের মতো এবারও সৌদির সঙ্গে মিল রেখে সীমিত পরিসরে ঈদ জামাত আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।