বৃহস্পতিবার ২৮, মে ২০২৬

বৃহস্পতিবার ২৮, মে ২০২৬ -- : -- --

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিচ্ছে না পরিবহন: সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৭:৫৮ পিএম

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে না এবং যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতার কথাও উল্লেখ করেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, “যাত্রীদের হ্যাবিট আছে যে তারা চলন্ত পথে গাড়িতে উঠতে চায়। কোনো যাত্রী সচেতন হয়ে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি।”

তিনি আরও বলেন, সড়কের ওপর পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। কিছু হাটে অতিরিক্ত পশু ও মানুষের চাপ থাকায় সড়ক পর্যন্ত হাট ছড়িয়ে পড়েছে, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

মন্ত্রী বলেন, “আমাদের পশু বিক্রি ও ঈদযাত্রা—এই দুটোই নিরাপদ করতে হবে। দুর্ঘটনা রোধে সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে।”

একইসঙ্গে তিনি যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, “কিছু যাত্রী জীবনের নিরাপত্তার কথা ভাবছেন না। তবে যে কোনো বারের চেয়ে স্বস্তিতে ও নির্দিষ্ট ভাড়ায় মানুষ বাড়ি যাচ্ছে।”

Link copied!