রবিবার ২৪, মে ২০২৬

রবিবার ২৪, মে ২০২৬ -- : -- --

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৩ জন

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৮:২৭ পিএম

নির্বাচিতদের মধ্যে নারী রয়েছেন ৫ জন এবং পুরুষ ২৮ জন

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলায় প্রাথমিকভাবে ৩৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে নারী রয়েছেন ৫ জন এবং পুরুষ ২৮ জন।

রোববার (২৪ মে) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ২৪৩ জন প্রার্থী অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রোববার সকাল থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে প্রাথমিকভাবে নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়।

ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রার্থীদের অভিভাবকসহ উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জাকির হোসাইন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মো. শহিদুল হক মুন্সীসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা।

Link copied!