প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৮:০২ পিএম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ কর্মরত ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সদস্যদের উদ্যোগে কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ এবং আইইডিসিআরের ইপিডেমিওলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোহাম্মদ হাবীব ইসমাইল ভূঁঞার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আইইডিসিআরের মেডিকেল অফিসার ও ড্যাব মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আজীবন সদস্য ডা. মোঃ ফয়জুল ইসলাম সঞ্চালকের দায়িত্ব পালন করেন। স্বাগত বক্তব্য দেন ডা. জাহিদ হাসান, সহ-আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, ড্যাব এবং সদস্য সচিব, ড্যাব কক্সবাজার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ মেহেদী হাসান, কোষাধ্যক্ষ, কেন্দ্রীয় কমিটি, ড্যাব।
এ সময় বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. মনোয়ার সাদাত, ড্যাব ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ডা. বাসেদুর রহমান সোহেল, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বারডেম ড্যাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. মঞ্জুর মুর্শেদ চৌধুরী এবং জনসংখ্যা বিষয়ক সহ-সম্পাদক ডা. আজিজুর রহমান লালন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্স ড্যাব শাখার ডা. অভিক আসাফ, সায়িক বিন আলম, ডা. আনোয়ারুল ইসলাম শাওনসহ আইইডিসিআরের বিভিন্ন কর্মকর্তা ও চিকিৎসকরা।
বিশেষ বক্তব্য প্রদান করেন সহযোগী অধ্যাপক ও EMPHNET-এর কান্ট্রি ডিরেক্টর ডা. কাজী আহমেদ জাকি এবং পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান। সমাপনী বক্তব্য দেন আইইডিসিআরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর জাকির হোসেন হাবিব।
অনুষ্ঠানে রাজস্ব, প্রকল্প ও আউটসোর্সিং খাতের মোট ৬১ জন কর্মচারীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল তেল, পোলাও চাল, সেমাই, লবণ ও চিনি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোঃ মেহেদী হাসান এ ধরনের মানবিক ও ব্যতিক্রমধর্মী উদ্যোগের প্রশংসা করেন। তিনি স্বাস্থ্যখাতে দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন।
সৌহার্দ্য, সহমর্মিতা ও পেশাগত সম্প্রীতির আবহে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
