হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:২৮ পিএম
বুধবার ২০, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে সকল একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার (১৯ মে) রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে যে,গত ১৭/০৫/২০২৬ খ্রি. তারিখ রোজ রবিবার আনুমানিক দুপুর ২.৩০ ঘটিকায় অনুষ্ঠিত সভার ২নং আলোচ্যসূচী অনুযায়ী গত ১৬/৫/২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার আনুমানিক বিকাল ৫.০০ টা হতে বিকাল ৬.০০ টা পর্যন্ত বাঁশেরহাট এলাকার হ্যাভেন সিটি নামক মেসের পাশে ফিসারিজ অনুষদের ২৫ ও ২৬ ব্যাচের ৩(তিন) জন ছাত্র যথাক্রমে (১) মো. মনিরুল ইসলাম, লেভেল-১, সিমেস্টার-২, সেশন-২০২৫, আইডি-২৫০৬০৫৬, (২) মো. রবিউল ইসলাম, লেভেল-১, সিমেস্টার-২, আইডি-২৫০৬০৩৬, সেশন-২০২৫ (৩) মো. কাওছার হোসেন, লেভেল-১, সিমেস্টার-১, আইডি-২৫০৬০৪৪, সেশন-২০২৬, পরস্পরের সাথে বিকৃত ও অসামজিক কার্যকলাপে প্রাথমিক পর্যায়ে লিপ্ত অবস্থায় দেখা যায়, যা এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করে এবং বিশ্ববিদ্যালয়ের "অর্ডিন্যান্স অফ স্টুডেন্টস্ ডিসিপ্লিন" এর ১৫ ধারা মোতাবেক অনৈতিক কর্মকান্ডের অন্তর্ভুক্ত এবং সমকামিতা হিসেবে অভিযুক্ত।
সাধারণ শিক্ষার্থীবৃন্দ, হাবিপ্রবি-এর আবেদনের প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা কমিটির ২৫তম সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক উপরোল্লিখিত ছাত্রদেরকে সকল একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিস্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।