রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৮:১৯ এএম
বুধবার ২০, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
পরিবেশবাদী যুব সংগঠন 'গ্রীন ভয়েস' এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬ কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১ বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো: সোহেল রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: শিমুল মোড়ল। সংগঠনের প্রধান সমন্বয়ক মো: আলমগীর কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে রয়েছেন নাজনীন আক্তার বৃষ্টি, ফারদিন ইসলাম ইমন ও জোনায়েদ আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর ফারুক শ্রাবণ, নূর ইলাহী ইমরান ও মো: ইসমাঈল হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আর্নিকা আরাফাত আখি, কোষাধ্যক্ষ আস্রাফুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মো: রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারহা দিবা মার্লিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ঐশ্বর্য মালাকার, প্রচার সম্পাদক রুকুজ্জামান গোলাম রাব্বী এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান মামুন মনোনীত হয়েছেন।
কমিটি গঠন প্রসঙ্গে নবনির্বাচিত সভাপতি মো: সোহেল রানা তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আশপাশের পরিবেশকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রাখতে সংগঠনের সকলকে সঙ্গে নিয়ে আরও সক্রিয়ভাবে কাজ করে যেতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সচেতন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো: শিমুল মোড়ল পরিবেশ সুরক্ষায় তরুণদের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, “পরিবেশ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। আজ আমরা যদি পরিবেশকে রক্ষা করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী পাবে। ‘প্রকৃতি বাঁচলে, মানুষ বাঁচবে’এই সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।”
নতুন এই কমিটিকে স্বাগত জানিয়ে এবং শুভকামনা জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকা অত্যন্ত প্রশংসনীয়। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের এই সময়ে গ্রীন ভয়েস-এর মতো তরুণদের সংগঠনগুলো ক্যাম্পাসকে সবুজ ও প্লাস্টিকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাই এবং আশা করি তাদের হাত ধরে ক্যাম্পাসে পরিবেশ সুরক্ষার আন্দোলন আরও বেগবান হবে।"