বুধবার ২০, মে ২০২৬

বুধবার ২০, মে ২০২৬ -- : -- --

ঈদযাত্রায় বাসের দাবি নোবিপ্রবি শিবিরের

নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৪:২২ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সুবিধা চালুর দাবি জানিয়েছে নোবিপ্রবি ছাত্রশিবির।

মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক বরাবর এ সংক্রান্ত একটি আবেদনপত্র জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা।

আবেদনে তারা উল্লেখ করেন, প্রতি বছর ঈদে পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন অঞ্চলে নিজ বাড়িতে যাতায়াত করেন। এ সময় গণপরিবহনে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ ব্যাহত হয়।

তারা আরও বলেন, বর্তমানে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিটি বিবেচনা করে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে বিশেষ বাস সুবিধা চালু করবে বলে তারা আশা করছেন।

Link copied!