বুধবার ২০, মে ২০২৬

বুধবার ২০, মে ২০২৬ -- : -- --

মাভাবিপ্রবিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটির নতুন কমিটি

মাভাবিপ্রবি থেকে সাব্বির রহমান

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:৩৭ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক যোগাযোগে সক্ষম করে তুলতে "ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি অব এমবিএসটিইউ" (ইএলএস মাভাবিপ্রবি)-এর কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান ভূঁইয়া এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিপিএস বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিপিএস বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহীম খলিল এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ ইবনে মাসুদ সায়ন। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনুভা হাসান। কন্টেন্ট ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজিই বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়হাম ইহতেশাম রেজা আলভী এবং গ্রাফিক্স, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেরিন তাসনিম।


উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনক্রমে কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৭ ঘোষণা করা হয়। কমিটিটি হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হালিম এবং ইংরেজি বিভাগের প্রভাষক গাজী মোহাম্মদ শাকিল ইমতিয়াজ ফাহাদ কর্তৃক স্বাক্ষরিত ও অনুমোদিত।

ইএলএস মাভাবিপ্রবি-এর সভাপতি মোঃ নাজমুল হাসান ভূঁইয়া বলেন, "ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি দীর্ঘদিন ধরে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমন একটি পরিবেশ তৈরি করে দেওয়া, যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে নিজেদের প্রকাশ করতে পারবে এবং বৈশ্বিক যোগাযোগে দক্ষ হয়ে উঠবে। আমাদের মূলমন্ত্র 'Learn English, Access the World' শুধুমাত্র একটি স্লোগান নয়, বরং এটি আমাদের কাজের মূল অনুপ্রেরণা।"

সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, "ইএলএস মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য এমন একটি কার্যকর ও প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলা, লেখা এবং নিজেদের প্রকাশ করার সুযোগ পাবে। আমরা কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা, পাবলিক স্পিকিং সেশন ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব। সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতাই এই সংগঠনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবে।”

উল্লেখ্য, ইএলএস মাভাবিপ্রবি একটি অরাজনৈতিক, অলাভজনক এবং ধূমপানমুক্ত ছাত্র সংগঠন। সংগঠনটি নিয়মিত অনলাইন শিক্ষামূলক কন্টেন্ট, ওয়ার্ড অব দ্য ডে ক্যাম্পেইন, পাবলিক স্পিকিং ওয়ার্কশপ, আইইএলটিএস প্রস্তুতিমূলক বুটক্যাম্প এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কমিউনিটি ইংরেজি শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়ে কাজ করছে।

Link copied!