সোমবার ১৮, মে ২০২৬

সোমবার ১৮, মে ২০২৬ -- : -- --

শিক্ষার্থীদের সহায়তায় নোসক ছাত্রশিবিরের হেল্প ডেস্ক 

তানহা তাবাসসুম পালিয়া,নোয়াখালী

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৯:৩৭ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন নোয়াখালী সরকারি কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) ১ম বর্ষের প্রথম ধাপের ভর্তির শেষ দিনেও শিক্ষার্থীদেরকে ভর্তি কার্যক্রমে দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় হেল্প ডেস্ক স্থাপন করেছে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবির।  

আজ রবিবার (১৭ মে-২০২৬) দুপুরে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, ছাত্রশিবিরের হেল্প ডেস্কে অনার্সে ভর্তিচ্ছু নতুন শিক্ষার্থীদের ভিড় লেগে আছে। কেউ আবেদন ফরম সঠিক ও নির্ভুল ভাবে পূরণ করে নিচ্ছে, কেউ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে নিচ্ছে, কেউ ভর্তির কাগজপত্র জমা দেওয়ার ভবন ও কক্ষের বিষয়ে তথ্য নিচ্ছে।  

জানা গেছে, ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই ক্যাম্পাসের ফটক সংলগ্ন অডিটোরিয়ামের সামনে হেল্প ডেস্ক বসিয়ে সেবা দিয়ে যাচ্ছে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা৷ 

এসময় নোসক ছাত্রশিবিরের সভাপতি আব্দুল কাদের আল আমিন ও সেক্রেটারি মোঃ ইব্রাহিম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থেকে শিক্ষার্থীদের সহায়তা করতে দেখা গেছে।

Link copied!