বুধবার ০৬, মে ২০২৬

বুধবার ০৬, মে ২০২৬ -- : -- --

জেনে নিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পুরো প্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১১:২৯ পিএম

ছবি | ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য অনলাইন ভর্তি ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১৭ মে পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই প্রাথমিকভাবে ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবেন।

সম্প্রতি প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। মোট অংশগ্রহণকারী ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন। এর মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী।

বিভাগভিত্তিক হিসাবে, মানবিক বিভাগ থেকে ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন।

আবেদন প্রক্রিয়া

ভর্তি ফরম পূরণ করতে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে

  • Applicant Login অপশনে প্রবেশ করতে হবে
  • Honours Login নির্বাচন করতে হবে
  • Application ID ও PIN দিয়ে লগইন করতে হবে
  • চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে

প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের,১,১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।সময়: ৬ মে থেকে ১৮ মেভমাধ্যম: সংশ্লিষ্ট কলেজ (মোবাইল ব্যাংকিং বা সরাসরি)

কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করবে ৬ মে থেকে ১৯ মে পর্যন্ত।

ভর্তির সময় যেসব  প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে

  • অনলাইন আবেদন ফরম
  • ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড
  • এসএসসি মার্কশিট ও সনদ
  • এইচএসসি মার্কশিট ও সনদ
  • এইচএসসি প্রশংসাপত্র
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (না থাকলে জন্মনিবন্ধন)
  • পাসপোর্ট সাইজ ছবি (২-৩ কপি)

মোবাইল থেকে ফল জানতে,nu athn Application ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।এছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Honours ট্যাব থেকে Admission Test Result অপশনেও ফল দেখা যাবে।

Link copied!