বুধবার ০৬, মে ২০২৬

বুধবার ০৬, মে ২০২৬ -- : -- --

চবিতে গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে কর্মশালা

চবি প্রতিনিধি

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:৩৩ পিএম

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকরাবৃন্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে দিনব্যাপী গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষকরা শুধু পাঠদানই নয়, গবেষণার সঙ্গেও সম্পৃক্ত। বিশ্ববিদ্যালয়ের মান ও সুনাম অনেকাংশে গবেষণার ওপর নির্ভরশীল। তাই শিক্ষকদের গুণগত মানসম্পন্ন ও সমাজমুখী গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ নতুন জ্ঞান সৃষ্টি করা, যা গবেষণার মাধ্যমেই সম্ভব। এজন্য শিক্ষক-গবেষকদের আরও সক্রিয় হওয়ার প্রয়োজন রয়েছে।

চবি মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

উদ্বোধনী সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষণা দপ্তরের সদস্য এবং প্রশিক্ষণার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

Link copied!