প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:৪৫ পিএম
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ফেস্ট নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে এ আয়োজন সম্পন্ন হয়।
পুরকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী সায়মা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। বিশেষ অতিথি ও উদ্বোধক ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে র্যালি ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রকাশনা ম্যাগাজিন ‘অ্যাংকর—২০২৬’-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এ সময় বিভাগের মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মনজারে খোরশেদ আলম বলেন, পুরকৌশল পেশায় রয়েছে বিস্তৃত সম্ভাবনা। গুণগত শিক্ষার মাধ্যমে জনশক্তিকে সম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এ ক্ষেত্রে আইইবি’র সহযোগিতা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী ও অধ্যাপক ড. মো. মইনুল ইসলামসহ অন্যান্যরা।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
