মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

স্নাতক পাসে ব্র্যাকে চাকরি, আবেদন শেষ ২২ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পিএম

ফাইল ফটো

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক হেড অফিসে ‘সিনিয়র অফিসার, প্রকিউরমেন্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক পাস প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকার হেড অফিস। আবেদন কার্যক্রম শুরু হয়েছে ১২ এপ্রিল থেকে এবং আগ্রহীদের আগামী ২২ এপ্রিল ২০২৬-এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (SCM) বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি প্রকিউরমেন্ট বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নির্বাচিত প্রার্থীরা ব্র্যাকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতনের পাশাপাশি উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি, ডে-কেয়ার ও ওয়েলনেস সেন্টারসহ বিভিন্ন সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে পাওয়া যাবে।

Link copied!