শনিবার ০৬, জুন ২০২৬

শনিবার ০৬, জুন ২০২৬ -- : -- --

সিংড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৬:২০ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় মানববন্ধন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় সিংড়ার মাদ্রাসা মোড়ে পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিবেশবাদী সংগঠন বেলা, মিশন গ্রীন বাংলাদেশ এবং চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে পরিবেশকর্মী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।

মানববন্ধন শেষে চক সিংড়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সকাল ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

এ সময় উপস্থিত ছিলেন চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সিংড়া মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সুজিত সাহা, মাছরাঙার জেলা প্রতিনিধি রবিন খান, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সারোয়ার হোসেন, সাংবাদিক ফজলে রাব্বি, সাংবাদিক মোতালেব হোসেন, কবি কায়সার হোসেন, পরিবেশকর্মী রায়হান আলী, চকসিংড়া মাদ্রাসা গোরস্তান ও ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, চকসিংড়া দারুল উলুম মাদ্রাসা কমিটির সদস্য আবুল কালাম আজাদ, স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব রেজাউল করিম বাবলুসহ গণমাধ্যমকর্মী ও পরিবেশ সচেতন ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

পরিবেশকর্মীরা ভবিষ্যতেও বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Link copied!