শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০

স্বর্ণক শাহী

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৬ এএম

ফাইল ফটো

গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো মোবাইল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’। এই সিরিজে রয়েছে স্পার্ক ৫০ ফোরজি এবং স্পার্ক ৫০ ফাইভজি-যা স্মুথ পারফরম্যান্স, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং আধুনিক ফিচারের সমন্বয়ে তৈরি।

এই সিরিজের মূল আকর্ষণ স্পার্ক ৫০ ফাইভজি। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট, যা স্ক্রলিং ও গেমিংকে করে আরও মসৃণ। ফোনটি চালিত হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসরে, যা দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করে।

ক্যামেরার দিক থেকে এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দীর্ঘ সময় ব্যবহারে কোনো সমস্যা হয় না। ফোনটিতে মিলিটারি-গ্রেড প্রোটেকশন এবং আইপি৬৪ ধুলো ও পানি প্রতিরোধ ক্ষমতা যুক্ত করা হয়েছে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং আইওএস-এর সাথে ইনস্ট্যান্ট ট্রান্সফার সুবিধা রয়েছে।

অন্যদিকে স্পার্ক ৫০ ফোরজি মডেলটি দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী। এতে রয়েছে হেলিও জি৮১ প্রসেসর, ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি। ডুয়াল স্টেরিও স্পিকার, আইপি৬৪ প্রোটেকশন, ১.৮ মিটার ড্রপ রেজিস্ট্যান্স এবং আইআর রিমোট সুবিধা এই ফোনটিকে আরও কার্যকর করে তুলেছে।

দামের দিক থেকে স্পার্ক ৫০ ফোরজি ৪জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টে ১৭,৪৯৯ টাকা এবং ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টে ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। অন্যদিকে স্পার্ক ৫০ ফাইভজি (৬জিবি+১২৮জিবি) বাজারে আসছে ২৩,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

নতুন ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং স্মার্ট ফিচারের সমন্বয়ে স্পার্ক ৫০ সিরিজটি বাংলাদেশের স্মার্টফোন বাজারে টেকনোর অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

Link copied!