মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের তৃতীয় আসর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪১ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসর। এ আয়োজনে ২৬টি ক্যাটাগরিতে মোট ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয়।

এবারের আয়োজনে ৫৩টি প্রতিষ্ঠান থেকে ৩৪৭টি মনোনয়ন জমা পড়ে। কঠোর বহু-স্তরের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ১৬ জন বিশেষজ্ঞ ও শিল্পনেতা বিজয়ী নির্বাচন করেন। মোট ৪০টি উদ্যোগ বিজয়ী এবং ২৪টি উদ্যোগ অনারেবল মেনশন অর্জন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের রিটেইল খাত এখন প্রযুক্তি, গ্রাহক প্রত্যাশা এবং উদ্ভাবনী ব্যবসায়িক মডেলের সমন্বয়ে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ডাটা-নির্ভর কৌশল, গ্রাহক আচরণ বিশ্লেষণ এবং প্রযুক্তিনির্ভর অপারেশন ভবিষ্যৎ রিটেইলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আয়োজকদের মতে, যারা শুধু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়নি বরং পরিবর্তনকে নেতৃত্ব দিয়েছে—তাদেরই এবার সম্মানিত করা হয়েছে।

দিনব্যাপী বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬-এ রিটেইল খাতের ভবিষ্যৎ, প্রযুক্তি ব্যবহার, গ্রাহক অভিজ্ঞতা এবং ভ্যালু চেইন উন্নয়ন নিয়ে একাধিক সেশন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

PR Photo 1.png
Link copied!