শনিবার ০৬, জুন ২০২৬

শনিবার ০৬, জুন ২০২৬ -- : -- --

পুলিশে কনস্টেবল নিয়োগ জেলাভিত্তিক পদসংখ্যা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ পিএম

কনস্টেবল নিয়োগ

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা প্রকাশ করেছে। দেশের ৬৪টি জেলায় মোট ২ হাজার ৭০৩ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এ তথ্য বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বোচ্চ শূন্য পদ রয়েছে ঢাকা জেলায়, যেখানে নিয়োগ দেওয়া হবে ২২৬ জন। অন্যদিকে সবচেয়ে কম পদ রয়েছে বান্দরবান জেলায়, যেখানে মাত্র ৭ জন নিয়োগ পাবেন। এছাড়া চট্টগ্রামে ১৪৩, কুমিল্লায় ১০১ এবং ময়মনসিংহে ৯৬টি পদে নিয়োগ দেওয়া হবে।

এছাড়াও দেশের বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য সংখ্যক শূন্য পদ রয়েছে। টাঙ্গাইলে ৬৮, বগুড়ায় ৬৪, সিলেটে ৬৪ এবং গাজীপুরে ৬৪ জন নিয়োগের সুযোগ রয়েছে। অন্যদিকে খুলনা ও বরিশালে ৪৪টি করে এবং রাজশাহীতে ৪৯টি পদ শূন্য রয়েছে।

নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের প্রথমে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর লিখিত পরীক্ষা ও পরবর্তী ধাপগুলোতে অংশগ্রহণের সুযোগ পাবেন যোগ্য প্রার্থীরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা জোরদারে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Link copied!