বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৭:৫০ পিএম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার (২০ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

হাইকমিশন জানিয়েছে, আজ সকালে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তবে, তাদের এ সাক্ষাতে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেয়নি তারা।
 
অন্যদিকে, বাংলাদেশী দূতের সঙ্গে সাক্ষাতের তথ্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন জয়শঙ্কর। তিনি ফেসবুকে লেখেন, ‘বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আলোচনায় আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে জোর দিয়েছি।’

রিয়াজ হামিদুল্লাহ তার এক্স (সাবেক টুইটরা) হ্যান্ডেলে লেখেন, ‘দুই দেশ অভিন্ন স্বার্থে একসঙ্গে চলতে এবং কাজ করতে প্রস্তুতির কথা পুর্নব্যক্ত করেছে।’

Link copied!