শুক্রবার ১৩, মার্চ ২০২৬

শুক্রবার ১৩, মার্চ ২০২৬ -- : -- --

ঢাবি এমডিপি প্রোগ্রামের সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১১:৫১ পিএম

অংশগ্রহণকারী ১০৫জনকে সার্টিফিকেট প্রদান করা হয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর উদ্যোগে এক্সিকিউটিভ লিডারশীপ ডেভেলপমেন্ট ফর সিটি ব্যাংক শীর্ষক ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের সনদপত্র বিতরণী অনুষ্ঠান গতকাল (১১ মার্চ ২০২৬) বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। সিটি ব্যাংকের সহযোগিতায় এই প্রোগ্রাম আয়োজন করা হয়।

প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন আইবিএ’র অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক শেখ মোর্শেদ জাহান।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ব্যাংকিং খাতে আস্থার সংকট নিরসন এবং নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে এ ধরনের প্রোগ্রাম কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি ব্যাংকিং খাতে নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। এ ধরনের প্রোগ্রাম নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্বের বিকাশ ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।  

উল্লেখ্য, অনুষ্ঠানে এমডিপি প্রোগ্রামে অংশগ্রহণকারী ১০৫জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।
 

Link copied!