প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৩:১৯ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় বলেছেন, আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার এক অনন্য সময় হল রমজান।
এই পবিত্র মাস আমাদের ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রেই মূল্যবোধভিত্তিক জীবন ও কর্মচর্চার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। রমজান আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষাও দেয়।
সমাজের অসহায়, দরিদ্র ও কম সুবিধাপ্রাপ্ত মানুষের কষ্ট উপলব্ধি করে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একটি মানবিক সমাজ গড়ে তোলার জন্য এই সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ ৫ মার্চ (বৃহস্পতিবার) ২০২৬ দুপুরে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠান এবং সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন।
স্টাফ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রিয়তোষ চক্রবর্ত্তী।
শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট এর স্টাফ কোয়াটার জামে মসজিদের ইমাম মাওলানা হামিদ উল্লাহ। এতে সঞ্চালনা করেন জনাব আব্দুল আল হান্নান।
