বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

চুয়েট ক্লাব এর "ইফতার মাহফিল-২০২৬" সম্পন্ন

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম

ফাইল ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও কর্মকর্তাদের সংগঠন চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ২০২৬ সম্পন্ন হয়েছে।

আজ ০৩ মার্চ (সোমবার) ২০২৬ খ্রিঃ সন্ধ্যায় চুয়েটের টিএসসি-তে চুয়েট ক্লাব কর্তৃক আয়োজিত "ইফতার মাহফিল ২০২৬"-এ প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট ক্লাবের সভাপতি ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়েট ক্লাবের সাধারণ সম্পাদক ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান।

Link copied!