শনিবার ১৪, ফেব্রুয়ারি ২০২৬

শনিবার ১৪, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

ইবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

ইবি থেকে বিপ্লব হোসেন

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

বিএনপির নিরঙ্কুশ বিজয়, খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ইবি ছাত্রদলের দোয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিরঙ্কুশ বিজয় লাভ ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল আয়োজন করে শাখা ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। আরো উপস্থিত ছিলেন বিএনপিপন্থী সিনিয়র অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, সাদাদলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ইবি জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়া শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিল শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বিজয়ের অনুভুতি প্রকাশ করে বলেন, “অনুভূতি বা আবেগ আনন্দ উচ্ছাস এটা বলে তো শেষ করা যাবে না। দেশবাসীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জুলাই অভ্যুত্থানে যেসব ভাইয়েরা যেসব বোনেরা শহীদ হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করছি। আগামী নেতৃত্ব জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের অপেক্ষায় আছি।”

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২১৩টি আসনে নিরঙ্কুশ জয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত বৃহস্পতিবার রাতে ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭ টি আসনে।

Link copied!