প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম
আনন্দ শোভাযাত্রা, পায়রা উড়ানো, কেক কাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডে পালন করা হয়েছে।
আজ রোববার সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে ‘ইইই ডে’ উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
‘ইইই ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, যবিপ্রবির ইইই বিভাগ একটি সমৃদ্ধশালী বিভাগ। আমাদের দেশে বেশিরভাগ এখনো পর্যন্ত অন্য দেশের টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এই সেক্টরে। আমরা আশা করি আগামীতে আমাদের শিক্ষার্থীরা গবেষণায় নিজেদের মনোনিবেশ করে টেকনোলজিতে আরও এগিয়ে যাবে। নিজস্ব টেকনোলজিতে এই সেক্টরকে সমৃদ্ধশালী করবে। দেশ ও জাতির জন্য কাজ করবে।
ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল, ড. মো. মজনুজ্জামান, প্রভাষক মো. আল-আমিন, মো তারেকুজ্জামান, শুভ দেবসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
