প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বিভিন্ন গ্রেডে মোট ৩ জন কর্মী নিয়োগ দেবে। গত ১৬ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য
প্রতিষ্ঠান: যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড
চাকরির ধরন: বেসরকারি
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২ নভেম্বর ২০২৫
পদের সংখ্যা: ৩টি
মোট পদ: ৩ জন
আবেদন মাধ্যম: অনলাইন
আবেদন শুরু: ১৬ নভেম্বর ২০২৫
আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৫
ওয়েবসাইট: https://moysports.gov.bd
পদ ও যোগ্যতা
১) প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)
২) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৩) গাড়িচালক
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
অভিজ্ঞতা: বৈধ ড্রাইভিং লাইসেন্স + ৩ বছরের অভিজ্ঞতা
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)
বয়সসীমা
৩০ নভেম্বর ২০২৫ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি
গ্রেড-১০ পদের জন্য: সার্ভিস চার্জসহ ২২৩ টাকা
গ্রেড-১৫ ও ১৬ পদের জন্য: সার্ভিস চার্জসহ ১১২ টাকা
অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র জাতিগোষ্ঠী/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ): সকল পদের জন্য মাত্র ৫৬ টাকা
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করতে হবে সংশ্লিষ্ট নোটিশের লিংকে।
আবেদনের শেষ দিন: ৩০ নভেম্বর ২০২৫।
