বুধবার ০৪, নভেম্বর ২০২৬

বুধবার ০৪, নভেম্বর ২০২৬ -- : -- --

এসআরবির নতুন মহাপরিচালক হলেন সাবেক রুয়েট শিক্ষার্থী ফারুক আহম্মেদ

মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

ইঞ্জিনিয়ার মো. ফারুক আহম্মেদ

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইঞ্জিনিয়ার মো. ফারুক আহম্মেদ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়। এর আগে তিনি হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহম্মেদ গত ৪ জুন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। পরে ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদ থেকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়।

নতুন এ পদায়নের মধ্য দিয়ে পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবির নেতৃত্বের দায়িত্ব পেলেন তিনি। এর আগে ইউনিটটির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তাঁকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

ফারুক আহম্মেদের এ নিয়োগে রুয়েটের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Link copied!