শনিবার ১৭, অক্টোবর ২০২৬

শনিবার ১৭, অক্টোবর ২০২৬ -- : -- --

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে চীনের ইউনান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের মতবিনিময় সভা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চীনের ইউনান কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সভায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ এবং আধুনিক কৃষি প্রযুক্তি হস্তান্তর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খুকৃবির শিক্ষা কার্যক্রম ও গবেষণার অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন চীনা প্রতিনিধি দল।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় শেষে অতিথিরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে গ্রুপ ফটোতে অংশ নেন প্রতিনিধি দলের সদস্যরা।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নতুন সহযোগিতার দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Link copied!