বুধবার ০৭, অক্টোবর ২০২৬

বুধবার ০৭, অক্টোবর ২০২৬ -- : -- --

দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযান মাদক, চাঁদাবাজি ও প্রতারণা মামলায় গ্রেপ্তার ৬

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ এএম

সংগৃহীত

 

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি ও প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে দুপচাঁচিয়া পৌরসভার বড়ধাপ এলাকায় শাহাদাত কোল্ডস্টোরেজের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৩২টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মইদুল ইসলাম (মাদক ব্যবসায়ী) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বড়ধাপ এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম আনসার আলী। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।

এদিকে পৃথক অভিযানে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—ডিমশহর এলাকার মো. কাফি খান, ডিমশহর দক্ষিণপাড়ার মোঃজোবায়ের হোসেন, ডিমশহর এলাকার মো. খাইরুল ইসলাম তালুকদার এবং ডিমশহর মণ্ডলাপাড়ার মো. জোনায়েদ হোসেন।

অপর এক অভিযানে প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. আবুল কালামকে তার নিজ বাড়ি পাইকপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আলহাজ্ব আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছয় আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

দুপচাঁচিয়া থানা পুলিশ আরও জানায়, মাদক, চাঁদাবাজি, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Link copied!