বুধবার ০৭, অক্টোবর ২০২৬

বুধবার ০৭, অক্টোবর ২০২৬ -- : -- --

কর্মক্ষেত্রে আস্থার সংকট প্রতিষ্ঠানের ওপর বহুমুখী নেতিবাচক প্রভাব ফেলে

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

শনিবার বেলা ১১টায় খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ)-এর সম্মেলন কক্ষে বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের উদ্যোগে ‘দ্য হিউম্যান সাইড অব ম্যানেজমেন্ট ইন দ্য এজ অব এআই: সাইকোলজি, এথিক্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড হিউম্যান ওয়েল-বিয়িং অ্যাট ওয়ার্ক’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, সেমিনারের বিষয় অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ ও কর্মক্ষেত্রে এর ক্রমবর্ধমান প্রয়োগের এই সময়ে ব্যবস্থাপনার মানবিক দিক, নৈতিকতা, মানসিক সুস্থতা ও কর্মীদের কল্যাণ নিয়ে এ ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভবিষ্যতে যারা কর্পোরেট প্রতিষ্ঠানে ব্যবস্থাপনাকে পেশা হিসেবে বেছে নেবেন, তাদের জন্য বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক। তিনি এ ক্ষেত্রে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিবিএ শিক্ষার্থীদের গুরুত্বের কথাও উল্লেখ করেন।

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ডিসিপ্লিনের প্রধান মোঃ মেহেদী হাসান। তাঁর উপস্থাপিত প্রবন্ধের বিষয় ছিল ‘দ্য হিউম্যান সাইড অব ম্যানেজমেন্ট ইন দ্য এজ অব এআই: সাইকোলজি, এথিক্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড হিউম্যান ওয়েল-বিয়িং অ্যাট ওয়ার্ক’।

প্রবন্ধ উপস্থাপনায় তিনি ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের প্রেক্ষাপটে বর্তমান সামাজিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক, ভূ-রাজনৈতিক এবং প্রযুক্তিগত পরিবর্তনের ব্যাপক প্রভাবের বিষয়টি তুলে ধরেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে কর্মক্ষেত্রে মানবিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও সম্পর্কের ক্ষেত্রে যে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে, তা তিনি বিশদভাবে আলোচনা করেন।

তিনি একটি প্রতিষ্ঠানের কার্যক্রম ও কর্মপরিবেশে আস্থার সংকট কীভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সে বিষয়টিও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেন। এ ছাড়া বাংলাদেশের সমাজ ও কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান আস্থার সংকট, বৈষম্যজনিত নানা সমস্যা এবং এর ফলে সৃষ্ট মানবিক ও মানসিক সংকটের বিভিন্ন দিক তিনি তাঁর উপস্থাপনায় তুলে ধরেন। প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ কর্মক্ষেত্রে মানবিকতা, নৈতিকতা, পারস্পরিক আস্থা এবং কর্মীদের মানবিক ও মানসিক সুস্থতাকে কীভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন, সে বিষয়ে তিনি আলোকপাত করেন। তাঁর উপস্থাপনা ও সময়োপযোগী উপস্থাপনা সেমিনারে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ অংশগ্রহণকারীদের প্রশংসা অর্জন করে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান (ইনচার্জ) মোঃ মোস্তাফিজুর রহমান সেমিনারে সভাপতিত্ব করেন। এ সেমিনারে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর আগে প্রধান অতিথি কী-নোট স্পিকারকে স্মারক ক্রেস্ট উপহার দেন

Link copied!