শুক্রবার ২৫, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ২৫, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বেল্ট অ্যান্ড রোড ফোরাম’

গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

ফাইল ফটো

বাংলাদেশ-চীন সম্পর্ককে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আরও এগিয়ে নিতে তরুণদের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘বেল্ট অ্যান্ড রোড ফোরাম’। বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (BCYSA) আয়োজনে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘The 2nd Belt and Road Forum for the Advancement of China and Bangladesh Relations-2026’।

'Inclusive & Interconnected Sustainable Development’ প্রতিপাদ্যে আয়োজিত ফোরামটি সম্পূর্ণ অনলাইনে Tencent/Voov Meeting প্ল্যাটফর্মে বাংলাদেশ সময় বিকেল  ৫:৩০ টায় এবং বেইজিং সময় সন্ধ্যা ৭:৩০ টায় শুরু হবে।

এতে সহ আয়োজক হিসেবে গণ বিশ্ববিদ্যালয় (গবি) সহ বাংলাদেশ ও চীনের ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং Association of Bangladesh China Alumni (ABCA) যৌথভাবে কাজ করছে।

ফোরামে শিক্ষার্থীরা সাংস্কৃতিক বিনিময় ও একীভূতকরণ, আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়ন সহ নির্ধারিত বিভিন্ন বিষয়ে নিজেদের প্রস্তাব (প্রপোজাল) উপস্থাপনের সুযোগ পাবেন।

আগ্রহীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাব জমা দিতে হবে। নির্বাচিত প্রস্তাব উপস্থাপনের পাশাপাশি অংশগ্রহণকারীরা স্বীকৃতি সনদ ও প্রকাশনার সুযোগ পাবেন।

এ বিষয়ে গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মোস্তফা তানভীর তুষার বলেন, 'বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও এগিয়ে নিতে তরুণদের গবেষণা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করা প্রয়োজন। এ ধরনের আয়োজন তরুণদের নতুন ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখবে।'

'BCYSA' এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজী বিভাগের সিনিয়র লেকচারার(স্টাডি লীভ, পিএইচডি ফেলো চাইনিজ একাডেমী অব এগ্রিকালচারাল সাইন্সেস)  শাহনাজ রহমান বলেন, '২০১৩ সালে চীনের Belt and Road Initiative (BRI) চালুর মাধ্যমে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে চীনের যোগাযোগ, বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ-চীন সহযোগিতার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। এই ফোরামের মাধ্যমে দুই দেশের তরুণ ও মেধাবীরা একত্রিত হয়ে শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা, নতুন ধারণা ও সম্ভাবনার কথা তুলে ধরার সুযোগ পাবেন।'

তিনি আশা করেন, এ আয়োজনে আলোচনার মাধ্যমে দুই দেশের জন্য নতুন সম্ভাবনা ও বাস্তবসম্মত উদ্যোগ সামনে আসবে এবং পারস্পরিক সম্পর্ক আরও গভীর হবে।

২০২৫ সালে প্রথমবারের মতো বেল্ট অ্যান্ড রোড ফোরামের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হচ্ছে। ফোরামের মাধ্যমে দুই দেশের তরুণদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরির প্রত্যাশা করছেন তারা৷ 

Link copied!