তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম
সোমবার ২১, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ফাইল ফটো
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানা, বিজয় ২৪ হলের প্রভোস্ট হিসেবে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হারুন-আল-রশীদ, শহীদ ফেলানী হলের প্রভোস্ট হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহ্সীনা আহ্সান এবং শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট হিসেবে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. টি. এম জিন্নাতুল বাশারকে দায়িত্ব প্রদান করা হয়।
গত (১৯ সেপ্টেম্বর ২০২৬) শনিবার হতে এ নিয়োগ কার্যকর হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনক্রমে এই দায়িত্ব প্রদান করার জন্য রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশ জারি করা হয়।